এইচএসসি পাসে ২০ দিনের প্রশিক্ষণ, ফি ১ হাজার টাকা; আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে (নেকটার), বগুড়া ৫টি আইসিটি বিষয়ক স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল-৩ (১৯তম), ডিজিটাল মার্কেটিং (৫১তম), বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন (৩৫তম), প্রোগ্রামিং ইন পাইথন (১৮তম) ও ভিডিও এডিটিং (২৮তম)—এই পাঁচ কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে এবং প্রতিটি কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। সম্প্রতি নেকটার, বগুড়ার পরিচালক (যুগ্মসচিব) এ কে এম সরোয়ার জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

প্রতিটি কোর্সের মেয়াদ ৬০ ঘণ্টা বা ২০ দিন এবং সপ্তাহে পাঁচ দিন (রোববার থেকে বৃহস্পতিবার) অনলাইনে ক্লাস পরিচালিত হবে। সব কোর্সের প্রশিক্ষণ ২০ ডিসেম্বর ২০২৬ শুরু হয়ে শেষ হবে ১৪ জানুয়ারি ২০২৭। এর মধ্যে গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল-৩ কোর্সের ক্লাস চলবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, আর বাকি চারটি কোর্সের ক্লাস হবে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। সফলভাবে প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের ছবি ও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার তথ্যের স্ক্যান কপিসহ আগামী ৮ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে নেকটারের ওয়েবসাইট (www.nactar.gov.bd)-এর রেজিস্ট্রেশন অপশনে বা নির্ধারিত লিংকে প্রবেশ করতে হবে। আবেদনকারীদের ৯ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে অনলাইনে এমসিকিউ ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে, যেখানে আইসিটি, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে। পরীক্ষার ফলাফল ও ভর্তি ফি জমার বিস্তারিত তথ্য ১০ ডিসেম্বর ২০২৬ নেকটারের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রশিক্ষণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালে নির্ধারিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে। যোগাযোগের নম্বরগুলো হলো— খন্দকার মো. নাসিফ সোবহান, গবেষণা সমন্বয়কারী: ০১৬২৭৭৭৩৭০২; মো. শফিউর রহমান, কম্পিউটার ইঞ্জিনিয়ার: ০১৭২৩৫০৬৭৭০; মো. মহিউদ্দিন, প্রশিক্ষক (আইসিটি): ০১৭৫০৫৬৪৭৫৬; এস এম রায়হান, প্রশিক্ষক (কম্পিউটার): ০১৫৬৭৯০৩৬৮০ এবং আসিফ রহমান, সহকারী ইন্সট্রাক্টর: ০১৫২১৪৬৬৫২১।