দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে তিনজন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন এবং উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৭১ জনের। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩০৪ জনের প্রাণহানি ঘটল। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৯ জন মারা গেছেন।

বিজ্ঞাপন · inarticle_1