পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পরিচালিত গোয়েন্দাভিত্তিক পৃথক অভিযানে অন্তত ৭৪ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দ্য কাবুল ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর বিবৃতির বরাতে জিও নিউজ জানিয়েছে, বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম অঞ্চল এবং খাইবার পখতুনখোয়ার মির আলী ও ওরিয়াকজাই জেলায় এই অভিযানগুলো চালানো হয়।

বিজ্ঞাপন · inarticle_1

সামরিক বাহিনী নিহতদের ‘ভারত-সমর্থিত’ জঙ্গি হিসেবে উল্লেখ করলেও তাদের পরিচয়, সাংগঠনিক সম্পৃক্ততা কিংবা অভিযানের সুনির্দিষ্ট প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। পাশাপাশি এই অভিযানে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য বা সাধারণ নাগরিক হতাহত হয়েছেন কি না এবং অভিযানগুলোর সময়কাল সম্পর্কেও আনুষ্ঠানিক বিবৃতিতে কোনো তথ্য দেওয়া হয়নি।

সূত্র: দ্য কাবুল ট্রিবিউন