সাম্প্রতিক সহিংসতা ও অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি জেলায় পৌঁছান। একই সফরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদও গোপালগঞ্জে উপস্থিত হয়েছেন।

সফরকালে শীর্ষ এই কর্মকর্তারা জেলার বর্তমান নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন এবং সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া থানাগুলো সরেজমিনে পরিদর্শন করবেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিতব্য একটি বিশেষ কল্যাণ সভায়ও তাদের অংশ নেওয়ার কথা রয়েছে

মূলত ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর অবস্থা দেখা এবং জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেই এই জরুরি সফর।

বিজ্ঞাপন · inarticle_1