সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গলির প্রবেশপথের গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটলেও এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা কেরোসিন ভেজানো একটি কাপড়ে আগুন ধরিয়ে গলির প্রধান গেটের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, দাড়িয়াপাড়ার ওই গলির ভেতরে তিন-চারটি বাসা রয়েছে, যার একটিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী থাকেন।

বিজ্ঞাপন · inarticle_1

জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে এবং এলাকায় নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে, সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন নিশ্চিত করেছেন যে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত তাদের কাছে কোনো অগ্নিকাণ্ডের খবর আসেনি।