ঘন কুয়াশার কবলে পড়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ধোপাকান্দি গ্রামের কৃষক ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়ক দিয়ে হাঁটার সময় উত্তরবঙ্গগামী পাথরবোঝাই ঘাতক ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন · inarticle_1