রাজধানীর মহাখালী এলাকার সাততলা বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় পরবর্তীতে আরও একটি ইউনিট সেখানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রিমা খানম জানান, কর্মীদের সম্মিলিত ও নিরলস প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন · inarticle_1

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।