নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি অনুসন্ধান কূপে সফলভাবে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। উপজেলার রামপুর ইউনিয়নে ‘সুন্দলপুর সাউথ-১’ নামের কূপটিতে ৩,২৯০ মিটার গভীরতায় ড্রিল স্টিম টেস্ট (ডিএসটি) সম্পাদন ও পরীক্ষামূলক অগ্নিপ্রজ্বলনের মাধ্যমে এই গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।
বাপেক্স সূত্র জানায়, নতুন এই আবিষ্কারের ফলে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হিসেবে সম্ভাবনার দুয়ার উন্মোচিত হতে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটির দুটি জোনে প্রায় ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে।
আগামী ২ থেকে ৩ দিন বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষায় চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য নিশ্চিত হওয়ার পর দ্রত পাইপলাইন তৈরি করে এ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।



