বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অংশীজন পরামর্শ সভায় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানান। আইন মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় অ্যাটর্নি জেনারেল বলেন, সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালতের প্রয়োজন নেই। তিনি জোর দিয়ে বলেন, কেবল নতুন আইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাটাই সবচেয়ে জরুরি।

বিজ্ঞাপন · inarticle_1

অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ মন্তব্য করেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে শুধু পুঁজি ও অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; এর পাশাপাশি আইনের শাসনের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা আবশ্যক। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে বিনিয়োগকারীরা যেন দেশের বিচারব্যবস্থার ওপর পূর্ণ নির্ভরতা রাখতে পারেন, তা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।