দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন রোগী। এর মাধ্যমে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচস) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগভিত্তিক আক্রান্তের চিত্র স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ময়মনসিংহে ৫০ জন, চট্টগ্রামে ৩১১ জন, খুলনায় ১৯০ জন, রাজশাহীতে ১১৫ জন, রংপুরে ৬০ জন, বরিশালে ২১৩ জন এবং সিলেটে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯১৫ জন রোগী। বিশেষজ্ঞদের মতে, এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা না হলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।



