আগামী স্থানীয় সরকার নির্বাচনের সূচনা পর্বে দেশের ১,০৫০টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। সদর উপজেলার এবং যেসব ইউপির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে, সেগুলোকে নির্বাচন কমিশন এই ধাপে অগ্রাধিকার দিচ্ছে।
আসন্ন এই নির্বাচনে কোনো কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। কমিশনের কাছে থাকা বিদ্যমান ইভিএমগুলো কীভাবে ও কী পদ্ধতিতে নিষ্পত্তি (ডিসপোজাল) করা হবে, তা চূড়ান্ত স্টক টেকিং ও সুপারিশ পর্যালোচনার পর নিশ্চিত করা হবে।
নাগরিকদের দ্রুত ও উন্নত সেবা দেয়ার লক্ষ্যে ৬ বছর বয়স থেকেই জাতীয় পরিচয়পত্রের তথ্য নিবন্ধনের সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের সময় প্রদানকৃত তথ্যের ওপর ভিত্তি করে এই নতুন ডেটাবেজ তৈরির পরিকল্পনা করা হচ্ছে।



