ঢাকা

বৃষ্টি উপেক্ষা করে চলছে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
শাহবাগ মোড়ে ছাত্রদলের অবস্থান শাহবাগ মোড়ে ছাত্রদলের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির কারণে শাহবাগ মোড় ও আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, ফলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে।

ছাত্রদলের নেতারা অভিযোগ করেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। তারা বলেন, "প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে"।

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাম্য হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে বলে জানিয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৫টা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চলবে। বিভিন্ন শাখা ইউনিটের নেতা-কর্মীরা এতে অংশ নিতে আসছেন।

এদিকে, শাহবাগ মোড়ে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, আজ বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শাখা ইউনিটের নেতা-কর্মীরা আসছেন।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স