ঢাকা

উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) দুদক সূত্রে এই তথ্য জানা গেছে।

দুদক জানায়, মোয়াজ্জেম হোসেন উপদেষ্টার সহকারী হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার জালিয়াতিসহ নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২২ মে) দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে একটি দল বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোয়াজ্জেম। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি মহল পরিকল্পিতভাবে ছাত্র প্রতিনিধিদের হেয় করতে এসব অভিযোগ ছড়াচ্ছে।”

তিনি আরও জানান, “আমি দুদকের চিঠি পাওয়ার পর নিজেই হাজির হয়েছি। গণমাধ্যমে আমার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য এসেছে। আমি ২৫ মার্চ বিসিএস ভাইভার প্রস্তুতির জন্য পদত্যাগপত্র দিই, যা ২২ এপ্রিল গৃহীত হয়। তবে জনপ্রশাসনের বিজ্ঞপ্তিতে কিছু ত্রুটি ছিল।”

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগটি ওঠে মোয়াজ্জেম হোসেনের পদত্যাগের পর। ২৫ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব নিজেই গণমাধ্যমে জানান, সাবেক এপিএসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিনি দুদকে অনুরোধ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স