ঢাকা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন জামায়াতের যে দুই নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

চলমান রাজনৈতিক সংকট ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে জামায়াতে ইসলামী। পূর্বনির্ধারিত এই বৈঠকে দলটির প্রতিনিধি হিসেবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’-তে যাবেন দলের আমির ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে মৌখিকভাবে নিশ্চিত করা হয়েছে।

জামায়াতের নায়েবে আমির ডা. তাহের সাংবাদিকদের জানান, “চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করতে যাচ্ছি। জাতীয় সংকট উত্তরণে করণীয় ও ভবিষ্যৎ রাজনৈতিক পথনকশা নিয়ে আলোচনা হবে।”

দলটির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, জামায়াত মনে করে, প্রধান উপদেষ্টার পদত্যাগ বর্তমান সঙ্কটের সমাধান নয়। বরং তারা চায়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।

এর আগে, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান সর্বদলীয় বৈঠক আহ্বানের অনুরোধ জানান প্রধান উপদেষ্টাকে।

সূত্র মতে, আজকের বৈঠকে রাজনৈতিক উত্তাপ প্রশমনের উপায়, আগামী নির্বাচন, বিচার ও সংস্কার প্রক্রিয়া এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা হবে।

প্রসঙ্গত, চলমান অস্থিরতায় দেশে নতুন রাজনৈতিক সমঝোতার প্রয়োজনীয়তা নিয়ে ক্রমেই জোরালো হচ্ছে আলোচনা। জামায়াতের এই বৈঠক সেই প্রক্রিয়ার একটি অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স