ঢাকা

প্রধান উপদেষ্টার বৈঠকে অংশ নিচ্ছেন বিএনপির যে চার শীর্ষ নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বিএনপি-জামায়াত জোটের শীর্ষ নেতাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক বিএনপি-জামায়াত জোটের শীর্ষ নেতাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে পদত্যাগের গুঞ্জনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শনিবার (২৪ মে) রাতে বিএনপি-জামায়াত জোটের শীর্ষ নেতাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে, আর আগামীকাল রোববার (২৫ মে) অনুষ্ঠিত হবে সর্বদলীয় বৈঠক।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজকের বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার গুলশানের বাসভবন ‘যমুনা’য়। বিএনপির প্রতিনিধি দল গুলশান চেয়ারপারসনের কার্যালয় থেকে রওনা হয়েছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। দলের বাকি সদস্যরা হলেন—ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহ উদ্দিন আহমদ।

এ বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল ও জল্পনা। ড. ইউনূস তার অবস্থান স্পষ্ট করবেন কিনা এবং বিএনপি-জামায়াতের পক্ষ থেকে কী বার্তা দেওয়া হবে—সে বিষয়েও নজর রাখছেন পর্যবেক্ষকরা।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স