ঢাকা

সীমান্তে ২ বাংলাদেশিকে বিএসএফের গুলি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ফাইল ছবি ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৫ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শ্যামপুর এলাকার বাসিন্দা শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন বলে খবর পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। সীমান্তে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টহলও বাড়ানো হচ্ছে। স্থানীয়দের অবৈধ অনুপ্রবেশ রোধে জনসচেতনতা কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স