ঢাকা

নয়াপল্টনে বিএনপির ৩ অঙ্গসংগঠনের যুব সমাবেশ বুধবার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
নয়াপল্টনে বিএনপির ৩ অঙ্গসংগঠনের যুব সমাবেশ বুধবার নয়াপল্টনে বিএনপির ৩ অঙ্গসংগঠনের যুব সমাবেশ বুধবার

এনপির তিনটি অঙ্গসংগঠন-যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল-আগামীকাল বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বড় ধরনের যুব সমাবেশ আয়োজন করতে যাচ্ছে। এতে অন্তত ১৫ লাখ তরুণ অংশ নেবে বলে আশা করছেন আয়োজকরা। 

সোমবার (২৬মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

এস এম জিলানী বলেন, ‘আমরা চট্টগ্রামের সমাবেশে তরুণদের ব্যাপক সাড়া পেয়েছি। খুলনা ও বগুড়াতেও লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। ঢাকায় আমরা আশা করছি–অন্তত ১৫ লাখ তরুণ অংশ নেবেন, যা আগের সব রেকর্ড ভেঙে দেবে।’

এস এম জিলানী আরও বলেন, ‘ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে তরুণরা সমাবেশে যোগ দেবেন।’ তরুণরা ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে জিলানী বলেন, ‘এই সমাবেশে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি তুলবে। এই কর্মসূচির মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনে তরুণদের অংশগ্রহণ আরও এক ধাপ এগিয়ে যাবে।’

রাজনৈতিক ১০টি বিভাগ থেকে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে গত ২৮ এপ্রিল চারটি সেমিনার ও চারটি যুব সমাবেশের ঘোষণা দেয় বিএনপির এই তিন অঙ্গ সংগঠন। এই কর্মসূচি শুরু হয় ৯ মে চট্টগ্রামে। এরপর খুলনা ও বগুড়ায় সমাবেশ হয়। শেষ সমাবেশটি হবে ২৮ মে (বুধবার) ঢাকায়।

ঢাকার সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণদের উদ্দেশে দলের রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল উপস্থাপন করবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ সমাবেশে বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, ঢাকায় দুই দিনের কর্মসূচি তরুণ প্রজন্মকে ঘিরেই তৈরি করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত হবে ‘তরুণদের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার। এতে ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহের তরুণ প্রতিনিধিরা অংশ নেবেন। আগামী বুধবার হবে ‘তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ সমাবেশ।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স