ঢাকা

যুবদল কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয়: মোনায়েম মুন্না

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। ছবিঃ সংগৃহীত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যুবদল কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয় এবং তার নিজের বিরুদ্ধেও এমন কোনো অভিযোগ নেই।

এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, "আমি যুবদলের সভাপতি হিসেবে স্পষ্টভাবে বলছি, যুবদলের কোনো অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা নেই। বিশেষ করে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।"

তিনি আরও বলেন, "এই যে এত বড় একটি সমাবেশ করলাম, এখানেও এখন পর্যন্ত যুবদলের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। যদি কোনো অভিযোগ থাকে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন।"

তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে একটি বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে, যেখানে তিনি যুবদলকে নিয়মতান্ত্রিক ও শৃঙ্খলাপরায়ণ সংগঠন হিসেবে তুলে ধরতে চেয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স