ঢাকা

‘প্রধান উপদেষ্টা সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করবো’

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
নিজ গ্ৰামে ঈদুল আযাহার নামাজ আদায় করেন জাময়েত আমির। নিজ গ্ৰামে ঈদুল আযাহার নামাজ আদায় করেন জাময়েত আমির।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,  ‘দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি। প্রধান উপদেষ্টা সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করবো। পরপর তিন বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। 

শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার‌ তুলাপুর ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষ তিনি এসব কথা বলেন। পরে নিজ গ্ৰামের মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

শফিকুর রহমান বলেন, যেন তেন নির্বাচন চায় না জাতি। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে।

জামায়াত আমির বলেন, ঈদুল আজহা ত্যাগ-কুরবানি ও আল্লাহর সন্তুষ্টির পরীক্ষা। এই মহিমান্বিত দিনে আমাদের প্রতিজ্ঞা হোক অন্যায়, জুলুম-নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। দেশের চলমান সংকট উত্তরণে জাতিকে সত্য, ন্যায় ও ইসলামি আদর্শের পথে ঐক্যবদ্ধ হতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স