ঢাকা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ১০ জুলাই

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সব পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে প্রকাশ করা হবে।

যেভাবে ফল জানা যাবে:
 অনলাইনে ফলাফল দেখতে: ওয়েবসাইট: www.educationboardresults.gov.bd , প্রয়োজনীয় তথ্য: পরীক্ষার নাম, সাল, বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল: শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর ব্যবহার করে Result Corner থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

 এসএমএসের মাধ্যমে: নির্ধারিত শর্ট কোড ১৬২২২-এ নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

বিস্তারিত পদ্ধতি ফল প্রকাশের দিন সকালে টেলিটক বাংলাদেশ লিমিটেড বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে।

পরীক্ষার্থীরা নিজেদের ফল শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স