ঢাকা

সাতক্ষীরা জেলা শিবিরের সভাপতি যোবায়ের, সেক্রেটারি নাজমুল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সভাপতি যোবায়ের, সেক্রেটারি নাজমুল। ছবি: সংগৃহীত সভাপতি যোবায়ের, সেক্রেটারি নাজমুল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার নতুন সভাপতি হিসেবে যোবায়ের হোসেন এবং সেক্রেটারি নাজমুল হোসেনকে মনোনীত করা হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩টায় সাতক্ষীরা জেলা জামায়াত অফিসের অডিটোরিয়াম ‘কাজী শামসুর রহমান মিলনায়তনে’ শিবিরের অর্ধ-বার্ষিকী পরবর্তী কমিটি গঠন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক নোমান হাসান নয়ন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন।

নতুন কমিটির নেতৃত্ব ঘোষণা করেন প্রধান অতিথি নোমান হাসান নয়ন। এতে সভাপতির দায়িত্ব পান সাবেক সেক্রেটারি যোবায়ের হোসেন এবং সেক্রেটারির দায়িত্ব পান সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হোসেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স