ঢাকা

বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় এই শোকাবহ ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স