ঢাকা

ড্যাবের ৮ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএনপি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে আট চিকিৎসকের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অভিযুক্তদের চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো পর্যায়ের সদস্য পদেও আর সংশ্লিষ্টতা থাকবে না।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. রাকিব উজ জামান— এ আট চিকিৎসক আর দলের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত থাকতে পারবেন না। একইসঙ্গে এদের চিকিৎসক সংগঠন বা অন্য কোনো সংগঠনে অন্তর্ভুক্ত করা হলে, সংশ্লিষ্ট সংগঠনের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় দলটি।

বিএনপির এই সিদ্ধান্তে দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের বার্তা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এর আগে, ডা. মো. ফারুক হোসেন এবং ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জুর বিরুদ্ধে গণমাধ্যমে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবেদন প্রকাশিত হয়, যা এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স