ঢাকা

"নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই, ফেব্রুয়ারির মধ্যেই ভোট: শফিকুল আলম"

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
আগামী চার-পাঁচ দিন দেশের জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, এই সময়ের মধ্যেই ‘জুলাই সনদ’ চূড়ান্ত হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের একদিন পরেও নির্বাচন পেছাবে না বলে তিনি জোর দিয়ে জানান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল হকসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক ও প্রতিনিধি।

সংলাপে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “শেখ হাসিনার পতন ও দেশত্যাগের পর দেশ এক ধরনের ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল। অর্থনীতি ছিল বিপর্যস্ত, বিপুল পরিমাণ টাকা পাচার হয়ে গিয়েছিল বিদেশে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ছিল অস্থিতিশীল। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে দেশকে স্থিতিশীলতা ফিরিয়ে দিয়েছে এবং একটি সুস্পষ্ট রাজনৈতিক রূপরেখা দিয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন আয়োজনের জন্য যা যা প্রস্তুতি দরকার, তা দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”

উল্লেখ্য, দেশের রাজনৈতিক সংকট নিরসনে ঘোষিত ‘জুলাই সনদ’ ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে এ বক্তব্য গুরুত্ব পাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স