ঢাকা

যুক্তরাষ্ট্রের বোমা হামলা খারগ দ্বীপে, নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

ইরান উপকূলে হরমুজ প্রণালির কাছে অবস্থিত খারগ দ্বীপের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী এই বিমান হামলা পরিচালনা করেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লিখেছেন, “ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করা হয়েছে।”

খারগ দ্বীপ ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও তেল সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যে এ ধরনের হামলা ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

তথ্যসূত্র: আল–জাজিরা


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স