ঢাকা

ই-মেইল হ্যাকিংয়ে এফবিআই প্রধান লক্ষ্য, অভিযোগ ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ই–মেইল হ্যাকের দাবি করেছে ইরান-সংশ্লিষ্ট এক হ্যাকার গোষ্ঠী। গোষ্ঠীটি প্যাটেলের কিছু ছবি এবং নথিপত্র অনলাইনে প্রকাশ করেছে।

হ্যাকাররা নিজেদের নাম দিয়েছে ‘হানদালা হ্যাক টিম’। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, সফলভাবে হ্যাকের শিকার তালিকায় এখন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেলের নামও যুক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছে, প্যাটেলের ব্যক্তিগত ই–মেইল হ্যাকড হওয়ার বিষয়টি সত্য। অনলাইনে প্রকাশিত তথ্যগুলোও সঠিক বলে মনে হচ্ছে। তবে এফবিআই রয়টার্সের সঙ্গে যোগাযোগে তাৎক্ষণিক মন্তব্য করেনি, এবং হ্যাকারদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে।

হানদালা নিজেদের পরিচয় দিয়েছে ফিলিস্তিনপন্থী হ্যাকার গোষ্ঠী হিসেবে। তবে পশ্চিমা নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এটি ইরান সরকারের সাইবার গোয়েন্দা ইউনিটের মাধ্যমে ছদ্মনামে পরিচালিত একাধিক হ্যাকার গোষ্ঠীর অংশ। ১১ মার্চ, গোষ্ঠীটি মিশিগানভিত্তিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘স্ট্রাইকার’ হ্যাক করার দাবি করেছিল এবং প্রতিষ্ঠানটির তথ্যভান্ডার মুছে ফেলার আক্রমণ চালানোর কথা জানিয়েছিল।

রয়টার্স স্বতন্ত্রভাবে হানদালার দাবিকৃত ই–মেইল ফাঁসের সত্যতা যাচাই করতে পারেনি। তবে হানদালা যে জিমেইল ঠিকানাটি হ্যাক করার দাবি করেছে, সেটির সঙ্গে ‘ডিস্ট্রিক্ট ৪ ল্যাবস’ নামের ডার্ক ওয়েব ইন্টেলিজেন্স ফার্মে সংরক্ষিত প্যাটেলের পূর্বের ফাঁস হওয়া ঠিকানার মিল পাওয়া গেছে।

এই ঘটনার ফলে মার্কিন সাইবার নিরাপত্তা এবং গোয়েন্দা মহলকে সতর্ক অবস্থানে থাকতে হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক সাইবার হুমকির মধ্যে নতুন মাত্রা যোগ করেছে এবং উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা পুনর্মূল্যায়নের তাগিদ দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স