ঢাকা

মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত, অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর প্রভাব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ এলাকায় শনিবার বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যা এলাকায় বিস্মৃত এবং ভয়াবহ ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে। হামলার ফলে ঘটনাস্থলে বড় একটি গর্ত তৈরি হয়েছে এবং আশপাশের ভবন ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি পরিষেবা সংস্থাগুলো অব্যাহতভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জেরুজালেমের কাছে জুদিয়ান হিলস এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ফলে ১২ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) প্রকাশিত পোস্টে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত আছেন।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আঘাত করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যর্থ হওয়ার কারণ ইসরায়েলের বিমানবাহিনী বিশ্লেষণ করবে।

এদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণে গত ২৪ ঘণ্টায় ১৪২ জন আহত হয়েছে। চলমান সংঘর্ষে ইসরায়েলে মোট আহতের সংখ্যা ৫,৬৮৯ জন পৌঁছেছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, আহতদের মধ্যে ১৩২ জন এখনও হাসপাতালে ভর্তি, এর মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স