ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে নাসির উদ্দিন নিয়োগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর পদে নতুন দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ার আবেদন করায় তাঁকে প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর সিন্ডিকেটের অনুমোদনক্রমে নতুন করে অধ্যাপক নাসির উদ্দিনকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, তাঁর নিয়োগ ৩০ মার্চ ২০২৬ থেকে কার্যকর হয়েছে এবং বিধি অনুযায়ী তিনি সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স