ঢাকা

শিক্ষাক্ষেত্রে নতুন অংশীদারত্ব, ইউডব্লিউই ব্রিস্টলের ফ্র্যাঞ্চাইজি পার্টনার এলসিএলএস নর্থ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বাংলাদেশে আন্তর্জাতিক মানের আইনশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দ্য ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (ইউডব্লিউই ব্রিস্টল) ও লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) নর্থের মধ্যে ফ্র্যাঞ্চাইজি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশে ইউডব্লিউই ব্রিস্টলের এলএলবি (অনার্স) কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হলো।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। নতুন এ অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা দেশেই থেকে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত আইনশিক্ষার কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

চুক্তি অনুযায়ী, এলসিএলএস নর্থ বাংলাদেশে ইউডব্লিউই ব্রিস্টলের এলএলবি (অনার্স) কার্যক্রম পরিচালনা করবে। ফ্র্যাঞ্চাইজি পার্টনারশিপের আওতায় ইউডব্লিউই ব্রিস্টলের নির্ধারিত একাডেমিক কাঠামো ও মানদণ্ড অনুসরণ করে আইন বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে ইউডব্লিউই ব্রিস্টলের অ্যাকাডেমিক ডিরেক্টর অব ল শিলান শাহ-ডেভিস এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, এলসিএলএস নর্থের ম্যানেজিং পার্টনার ও লেক্স অ্যাকুইলিয়া চেম্বার্সের ম্যানেজিং পার্টনার আসিফ রহমাতুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেন।

এই অংশীদারত্ব বাংলাদেশের উচ্চশিক্ষা, বিশেষ করে আইনশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে দেশীয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের আইনশিক্ষার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বৈশ্বিক আইন ও পেশাগত পরিবেশ সম্পর্কে ধারণা অর্জনের সুযোগও বাড়বে।

ইউডব্লিউই ব্রিস্টলের সঙ্গে এলসিএলএস নর্থের এ অংশীদারত্বের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের আইনশিক্ষাকে আরও সহজলভ্য করা। দেশে থেকেই ইউডব্লিউই ব্রিস্টলের একাডেমিক কাঠামোর আওতায় এলএলবি (অনার্স) সম্পন্ন করার সুযোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন বিকল্প তৈরি করবে।

এ ধরনের আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের আইনশিক্ষায় বৈশ্বিক একাডেমিক চর্চা ও অভিজ্ঞতার সংযোগ আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে আইন পেশার পরিবর্তিত চাহিদা, আধুনিক আইনব্যবস্থা এবং পেশাগত দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এলসিএলএস নর্থ দীর্ঘদিন ধরে আইনশিক্ষার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে এর কার্যক্রম পরিচালনা করে আসছে। অন্যদিকে ইউডব্লিউই ব্রিস্টলের সঙ্গে নতুন ফ্র্যাঞ্চাইজি পার্টনারশিপের মাধ্যমে প্রতিষ্ঠানটির আইনশিক্ষা কার্যক্রমে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংযোগ যুক্ত হলো।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের উচ্চশিক্ষায় আন্তর্জাতিক অংশীদারত্বের পরিধি যত বাড়বে, শিক্ষার্থীদের জন্য দেশেই বিশ্বমানের শিক্ষার সুযোগ তত বিস্তৃত হবে। ইউডব্লিউই ব্রিস্টল ও এলসিএলএস নর্থের এই উদ্যোগও সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আইনশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স