ঢাকা

জনপ্রশাসনে রদবদল: দুই সচিব প্রত্যাহার, কয়েকজনের দায়িত্বে পরিবর্তন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


সরকারি প্রশাসনে নতুন করে রদবদল আনা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁদের স্থলে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি এক সচিবের প্রত্যাহারের সিদ্ধান্ত স্থগিত এবং আরেকজনের পদায়নে পরিবর্তন আনা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কানিজ মওলা, যিনি আগে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত ছিলেন। এর আগে তাঁকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলি করা হয়েছিল। অন্যদিকে, ওই বিভাগের বর্তমান সচিব সিরাজুন নূর চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আগের নির্দেশ আপাতত স্থগিত রাখা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. আশরাফুল ইসলামকে। তিনি পূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বর্তমানে পদোন্নতির মাধ্যমে নতুন দায়িত্বে যুক্ত হয়েছেন।

এ ছাড়া, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে পুনর্বিন্যাস করা হয়েছে।

সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে পরিবর্তন আনার ধারাবাহিকতা বজায় রেখেছে, যার অংশ হিসেবেই এই পদায়ন ও রদবদল করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স