ঢাকা

পূবাইলে মাস্টার সিমেক্স পেপার-এর এজিএম অনুষ্ঠিত: ‘এমএস গ্রুপ’ হিসেবে নতুন যাত্রা শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
গাজীপুরের পূবাইলে অবস্থিত মাষ্টার সিমেক্স পেপার লিঃ - এর কারখানায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়েছে। গত ৪ঠা এপ্রিল (শনিবার) দিনব্যাপী আয়োজিত এই সভায় একটি ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়— এখন থেকে প্রতিষ্ঠানটি ‘এমএস গ্রুপ’ (MS Group) হিসেবে নতুনভাবে আত্মপ্রকাশ করলো।


মাষ্টার সিমেক্স পেপার লিঃ ব্যবস্থাপনা পরিচালক জনাব দেওয়ান আলী কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কোম্পানির চেয়ারম্যানসহ অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন। সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সভায় উপস্থিত ইউনিট প্রধান ও মেশিনম্যানরা সরাসরি তাদের মতামত তুলে ধরেন এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


কর্মকর্তা ও কর্মচারীদের জন্য যুগান্তকারী ঘোষণা
সভায় ২০২৬ সালের নতুন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি কর্মীদের কল্যাণে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়:

নতুন প্রভিডেন্ট ফান্ড পলিসি: সাধারণ কর্মচারীদের বেতন থেকে ২.৫% কর্তন করা হবে এবং ৫ বছর পূর্ণ হলে কোম্পানি সমপরিমাণ অর্থ যুক্ত করে মোট ৫% সুবিধা প্রদান করবে। কর্মকর্তাদের ক্ষেত্রেও একই হার প্রযোজ্য হবে, তবে তাদের জন্য সময়সীমা হবে ১০ বছর।

কল্যাণ ফান্ড ও বোনাস: কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন ‘কল্যাণ ফান্ড’ চালু করার ঘোষণা দেওয়া হয়। এছাড়া আসন্ন ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং বার্ষিক লভ্যাংশ বোনাস প্রদানের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়।


সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সকাল থেকে দুপুর পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম শেষে বিকেল ৩টায় শুরু হয় বিশেষ সম্মাননা পর্ব। এ বছর কাজের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কৃতি কর্মীদের হাতে ‘সম্মাননা ক্রেস্ট’ তুলে দেওয়া হয়। দিনের শেষভাগে কোম্পানির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

সবশেষে রাত ৭টায় ব্যবস্থাপনা পরিচালক জনাব দেওয়ান আলী কবিরের অনুপ্রেরণামূলক সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সফল সমাপ্তি ঘটে। উল্লেখ্য, জমকালো এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বার্তা এক্সপ্রেস ২৪।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স