ঢাকা

৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে, থাকবে সরকারি ছুটি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৭ নভেম্বর পুনরায় ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপন করা হবে। দিনটি সরকারি ছুটির অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি জানান, গত ১৬ বছর রাষ্ট্রীয়ভাবে ৭ নভেম্বর পালিত হয়নি। এখন থেকে দিবসটি যথাযথ মর্যাদায় উদ্‌যাপন করা হবে এবং এ উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

তিনি আরও জানান, ৬ জুলাই ‘পল্লি উন্নয়ন দিবস’ হিসেবে পালন করা হবে। তবে এ দিন ছুটি থাকবে না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫’ নিয়ে আলোচনা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সৌরশক্তির মাধ্যমে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে একটি কমিটিও গঠন করা হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স