ঢাকা

ডেমরায় বাস–লেগুনা সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর ডেমরা এলাকার স্টাফ কোয়ার্টারের কাছে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত প্রায় নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে দশটার দিকে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীর আলম রূপগঞ্জ উপজেলার মৈকুলি গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম নিজাম উদ্দিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

অন্যদিকে, আহত আরেকজনকে হাসপাতালের ওয়ান–স্টপ ইমার্জেন্সি সেন্টারে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গেছে, তবে এখনো তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, লেগুনাটি যাত্রাবাড়ী থেকে রূপগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে লেগুনার কয়েকজন যাত্রী আহত হন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স