ঢাকা

পরিবেশ রক্ষায় নতুন দৃষ্টান্ত গাছ অক্ষত রেখেই মেরিন ড্রাইভ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। তাঁর নির্দেশনা অনুযায়ী, একটি গাছও না কেটে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন থাকে।

সরকারি সূত্র জানায়, এই সিদ্ধান্তের ফলে প্রায় তিন হাজার গাছ কাটার হাত থেকে রক্ষা পেয়েছে। পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সড়ক পরিবহন মন্ত্রণালয় দ্রুত প্রকল্পের নকশায় পরিবর্তন আনে।

সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শনে যান সংশ্লিষ্ট মন্ত্রীরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে গাছ সংরক্ষণ করেই সড়ক সম্প্রসারণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। শুরুতে ধারণা ছিল, সড়ক প্রশস্ত করতে বিপুলসংখ্যক গাছ কাটা লাগবে। তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই পরিকল্পনা বদলে যায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতীতের বিভিন্ন প্রকল্পে গাছ কাটার কারণে পরিবেশের ক্ষতির অভিজ্ঞতা থেকেই এবার ভিন্ন পথ বেছে নেওয়া হয়েছে। এখন সড়ক প্রশস্ত করার পাশাপাশি বিদ্যমান সব গাছ সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া পুরো মেরিন ড্রাইভকে আরও আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করতে সড়কের দুই পাশে নতুন করে গাছ লাগানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

প্রকল্পটির নির্মাণকাজ বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিটের তত্ত্বাবধানে চলছে। এতে সড়ক সম্প্রসারণের পাশাপাশি সেতু নির্মাণ, রিটেইনিং ওয়াল স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী, ২০২৬ সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স