ঢাকা

এই তোমরা কেমন আছ—সংসদে শিক্ষামন্ত্রীর হালকা রসিকতা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে খানিকটা ভিন্নধর্মী ভঙ্গিতে বক্তব্য রাখলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার অধিবেশনে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে হাস্যরসের সুরে বলেন, ‘এই তোমরা কেমন আছ? পড়াশোনা ঠিকমতো করছ তো?’

সম্প্রতি শিক্ষামন্ত্রীর এমনই একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি শিক্ষার্থীদের সতর্ক করে বলেছিলেন, ‘এই তোমরা কেমন আছ?...নকল আর হবে না।’ সেই প্রসঙ্গ টেনে সংসদেও তিনি একই ঢঙে কথা বলেন।

আলোচনায় তিনি দেশের শিক্ষা খাতের উন্নয়নে সরকারের নানা উদ্যোগ ও পরিকল্পনার দিক তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

বক্তব্যের শেষদিকে তিনি স্নেহভরা কণ্ঠে বলেন, ‘আমাদের প্রিয় শিক্ষার্থীদের বলছি—তোমরা কেমন আছ? পড়াশোনা চালিয়ে যেতে হবে। নকল, প্রশ্নফাঁস বা যেকোনো ধরনের অনিয়ম আর সহ্য করা হবে না।’

শিক্ষামন্ত্রীর এই ব্যতিক্রমী ও রসিকতাপূর্ণ বক্তব্যে সংসদ কক্ষে উপস্থিত অনেক সদস্যকেই হাসতে দেখা যায়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স