যুক্তরাজ্যের বিশ্বখ্যাত University of Cambridge-এর Cambridge Judge Business School-এ এমবিএ করার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ দিয়েছে Boustany Foundation। নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৬ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রোগ্রামে অধ্যয়নের জন্য উল্লেখযোগ্য আর্থিক সহায়তা পাবেন। আবেদন গ্রহণের শেষ সময় আজ, ১৫ মে ২০২৬।
এই স্কলারশিপটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বেসরকারি বৃত্তির মধ্যে একটি। প্রতি দুই বছর অন্তর একবার এই বৃত্তি প্রদান করা হয়। ২০২৬ সালের জন্য নির্বাচিত একজন মেধাবী শিক্ষার্থী কেমব্রিজের একবছর মেয়াদি এমবিএ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
স্কলারশিপের সুযোগ–সুবিধা
বোস্তানি ফাউন্ডেশনের এমবিএ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থী পাবেন—
মোট টিউশন ফির ৭৫ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা
মোনাকোতে বাধ্যতামূলক ইন্টার্নশিপের জন্য যাতায়াত, আবাসন ও খাদ্য ব্যয়
আন্তর্জাতিক পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ
বৈশ্বিক পরিসরে নেতৃত্ব বিকাশের অভিজ্ঞতা
এ ছাড়া স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক Pembroke College-এর সদস্য হওয়ার সুযোগ পান।
দুই মাসের ইন্টার্নশিপের সুযোগ
স্কলারশিপের একটি বিশেষ দিক হলো মোনাকোতে বোস্তানি ফাউন্ডেশনের কার্যালয়ে দুই মাসের ইন্টার্নশিপ। এটি অবৈতনিক হলেও ইন্টার্নশিপ চলাকালে যাতায়াত, আবাসন ও খাদ্য ব্যয় সম্পূর্ণভাবে ফাউন্ডেশন বহন করে।
ইন্টার্নশিপের সময় নির্বাচিত শিক্ষার্থী ফাউন্ডেশনের কার্যক্রম প্রচার, নতুন স্কলারশিপ প্রস্তাবনা তৈরি এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের জন্য প্রধান শর্তগুলো হলো—
কেমব্রিজ এমবিএ প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে
অসাধারণ একাডেমিক ফলাফল ও নেতৃত্বের সম্ভাবনা থাকতে হবে
উল্লেখযোগ্য পেশাগত অর্জন থাকা বাঞ্ছনীয়
কেমব্রিজ এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তি অফার (Offer of Admission) থাকতে হবে
যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন
লেবানিজ বংশোদ্ভূত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের জন্য সাধারণত যা প্রয়োজন—
হালনাগাদ সিভি (ছবিসহ)
জিম্যাট (GMAT) স্কোর
কেমব্রিজ এমবিএ প্রোগ্রামের ভর্তি অনুমোদনপত্র
অন্যান্য সহায়ক নথি
যেসব বিষয়ে পড়ার সুযোগ
এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং, ফিন্যান্স, অর্থনীতি, বিপণন, মানবসম্পদ ব্যবস্থাপনা, কৌশলগত ব্যবস্থাপনা ও অপারেশন ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করবেন।
পাশাপাশি এন্টারপ্রেনিউরশিপ, ইনোভেশন, সাসটেইনেবিলিটি, বিজনেস অ্যানালিটিকস এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মতো আধুনিক বিষয়েও ঐচ্ছিক কোর্স নেওয়ার সুযোগ রয়েছে।
আবেদনের পদ্ধতি
প্রথমে Cambridge Judge Business School MBA Program
এ আবেদন করে ভর্তি অফার নিশ্চিত করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র Boustany Foundation Scholarship Pageউল্লেখিত নির্দেশনা অনুযায়ী ই-মেইলে পাঠাতে হবে।
প্রথমে Cambridge Judge Business School MBA Program
এ আবেদন করে ভর্তি অফার নিশ্চিত করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র Boustany Foundation Scholarship Pageউল্লেখিত নির্দেশনা অনুযায়ী ই-মেইলে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়
আজ, ১৫ মে ২০২৬।
বোস্তানি ফাউন্ডেশন সম্পর্কে
Boustany Foundation২০০৬ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান। শিক্ষা, গবেষণা ও মানবিক উন্নয়নে সহায়তার লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দিয়ে থাকে।
উচ্চশিক্ষায় আগ্রহী এবং বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব গড়ে তুলতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ সুযোগ।