ঢাকা

নতুন জীবনের পথে দীপ্তি চৌধুরী, সম্পন্ন হলো বিয়ের আনুষ্ঠানিকতা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক দীপ্তি চৌধুরী জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। শুক্রবার রাজধানীতে পারিবারিক আয়োজনে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ঢাকার বাংলামোটরের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত আক্‌দের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। সীমিত পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে পারিবারিক আবহেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দীপ্তির জীবনসঙ্গী হয়েছেন ড. মুশতাক ইবনে আইয়ুব। তিনি শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে অধ্যয়ন শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা ও গবেষণার পাশাপাশি বিভিন্ন একাডেমিক কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন তিনি। পেশাগত জীবনে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য শিক্ষাঙ্গনে সুপরিচিত।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত ঘরোয়া পরিবেশে আক্‌দের আয়োজন করা হলেও পরে বৃহত্তর পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানানো হবে।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীপ্তি চৌধুরীর জন্য শুভকামনা জানাচ্ছেন তাঁর সহকর্মী, বন্ধু এবং ভক্তরা। নতুন জীবনের জন্য অনেকেই শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন জনপ্রিয় এই উপস্থাপককে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স