ঢাকা

ঝিনাইদহে জামায়াত নেত্রীর ওপর হামলার ঘটনায় বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বিএনপি নেতার ছেলে বিএনপি নেতার ছেলে

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর রোকন ও নারী নেত্রী হাসিনা খাতুন এবং তাঁর কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতার ছেলে সোহেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) ভোররাতে উপজেলার ভৈরবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছেলে।

মহেশপুর থানার পরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, গত ৯ মার্চ কুল্লাপাড়া গ্রামে জামায়াতের কর্মীসভায় নারী নেত্রীসহ কয়েকজনের ওপর হামলা চালায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর রোকন হাসিনা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে সোহেল আহমেদকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স