ঢাকা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সুফিউর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
মোহাম্মদ সুফিউর রহমান মোহাম্মদ সুফিউর রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বর্ষীয়ান কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমানকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি এ পদে প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন।

রোববার (২০ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় মোহাম্মদ সুফিউর রহমানকে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।

বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা ভোগ করবেন।

দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা

১৯৯০ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন মোহাম্মদ সুফিউর রহমান। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছাড়াও সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, মিয়ানমার ও শ্রীলঙ্কায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

২০২৪ সালে অবসরে যাওয়ার পর এবার তাকে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে আনা হলো।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স