ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) এবং আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, চারজন নারী একসঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে দুজন পানিতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করলেও ততক্ষণে দুজনই মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে।

পুকুরে প্রবেশে বিশ্ববিদ্যালয়ের নিষেধাজ্ঞা

ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুকুরটির নিরাপত্তা নিয়ে পদক্ষেপ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রইছ উদ্দীন জানিয়েছেন, পুকুরে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করার বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া কেউ পুকুরে গোসল করতে পারবেন না। একইভাবে পুকুরের ঘাটে প্রবেশ বা সেখানে অবস্থান করলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের লক্ষ্য হলো পুকুর এলাকায় অননুমোদিত প্রবেশ বন্ধ করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স