ঢাকা

ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় অনিয়মের অভিযোগ, তদন্তে নামছে দুদক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়াকিটকি কেনার ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি অর্থের অপচয় হয়েছে—এমন অভিযোগের অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্রের তথ্য অনুযায়ী, অভিযোগটি খতিয়ে দেখতে ইতোমধ্যে একজন অনুসন্ধান কর্মকর্তা এবং একজন তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

এখন অভিযোগের সত্যতা, কেনাকাটার প্রক্রিয়া এবং এতে রাষ্ট্রীয় অর্থের কোনো অনিয়ম হয়েছে কি না—এসব বিষয় যাচাই করে দেখবে দুদক।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স