ঢাকা

ডেটা অ্যানালিটিকস–ফ্রিল্যান্সিংসহ ১৫ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা, আবেদন করুন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তির আবেদন চলছে। দুই সেমিস্টারের এ প্রোগ্রামে মোট ১৫টি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীদের নির্ধারিত নিয়ম ও শর্ত পূরণ সাপেক্ষে এ স্কিল-বেজড পিজিডি প্রোগ্রামে ভর্তি করা হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইটে গিয়ে পিজিডি প্রোগ্রামের আবেদনসংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে প্রাথমিক ফরম পূরণ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইট

প্রাথমিক আবেদন ১৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত করা যাবে। অনলাইনে আবেদন ফরম পূরণ শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে আবেদন ফি জমা দিতে হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

আবেদনসংক্রান্ত নির্দেশনায় আবেদন ফি হিসেবে ১ টাকা জমা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সংগ্রহ করতে হবে।

যেসব বিষয়ে পিজিডি করার সুযোগ

স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে প্রযুক্তি, ব্যবসা, ব্যবস্থাপনা, ভাষা, পর্যটন ও সৃজনশীল দক্ষতাসহ বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার সুযোগ রাখা হয়েছে। বিষয়গুলো হলো—

১. সাইবার সিকিউরিটি
২. ডেটা অ্যানালিটিকস
৩. ডিজিটাল মার্কেটিং
৪. এন্টারপ্রেনিউরশিপ
৫. ল্যাংগুয়েজ (আরবি)
৬. ল্যাংগুয়েজ (ইংরেজি)
৭. কালিনারি সায়েন্স (শেফ)
৮. হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
৯. সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
১০. ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট
১১. লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স
১২. ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট
১৩. অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস টেকনোলজি
১৪. ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি)
১৫. ফ্রিল্যান্সিং (গ্রাফিকস ডিজাইন, ভিডিও এডিটিং অ্যান্ড ওয়েব ডিজাইন)

এসব বিষয়ের মধ্যে ডেটা অ্যানালিটিকস, সাইবার সিকিউরিটি, ডিজিটাল মার্কেটিং, আইসিটি এবং ফ্রিল্যান্সিংয়ের মতো প্রযুক্তি ও কর্মমুখী বিষয় রয়েছে। একই সঙ্গে হিউম্যান রিসোর্স, সাপ্লাই চেইন, অ্যাকাউন্টিং, পর্যটন ও উদ্যোক্তা উন্নয়নের মতো ব্যবসায়িক ও পেশাগত ক্ষেত্রেও দক্ষতা অর্জনের সুযোগ থাকছে।

আবেদনের যোগ্যতা

জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (পাস) বা স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনকারী প্রার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত অন্যান্য নিয়ম ও শর্ত পূরণ করতে হবে।

একই সঙ্গে কোনো প্রার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে একই শিক্ষাবর্ষে অধ্যয়নরত থাকলে তিনি এ পিজিডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী, এ বিধি লঙ্ঘন করে কোনো প্রার্থী ভর্তি হলে তাঁর ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

তথ্য ও ছবি নিয়ে সতর্কতা

আবেদন ফরম পূরণের সময় প্রার্থীদের ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিকভাবে দিতে হবে। ফরমে দেওয়া কোনো তথ্য বা ছবি পরবর্তী সময়ে অসত্য, ভুল কিংবা অসম্পূর্ণ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

তাই আবেদন করার আগে ভর্তি–সংক্রান্ত বিজ্ঞপ্তি, যোগ্যতা, শর্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জেনে সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের শেষ সময়

২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে প্রাথমিক আবেদন করা যাবে ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত। আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহের শেষ সময় ১৬ সেপ্টেম্বর ২০২৬।

ভর্তি, বিষয়ভিত্তিক শর্ত, ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য নির্দেশনা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিজিডি ভর্তি বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স