ঢাকা

বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা বাড়ানোর আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়ে একমত হন দুই নেতা।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরের কাছাকাছি ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে এ বৈঠক ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তারেক রহমান ও এরদোয়ান। একই সঙ্গে পারস্পরিক স্বার্থ এবং অভিন্ন অগ্রাধিকারকে সামনে রেখে সহযোগিতার হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক সম্পর্ককে আরও বিস্তৃত ও বহুমুখী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ। এসব ক্ষেত্রে বর্তমানে যে সহযোগিতা রয়েছে, তা ভবিষ্যতে কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়েও দুই নেতা মতবিনিময় করেন।

এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়।

দুই দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তারেক রহমান ও এরদোয়ান। একই সঙ্গে পারস্পরিক স্বার্থ এবং অভিন্ন অগ্রাধিকারকে সামনে রেখে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তাঁরা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স