ঢাকা

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: ‘প্রকৃত ছিনতাইকারীদের’ গ্রেপ্তারের দাবি ডিবির

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিন নিহত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তদন্তকারী সংস্থার দাবি, গ্রেপ্তার দুজনই এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিনতাইকারী।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুলস্থাটি ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারের কথাও জানিয়েছিল। ইসলাম অভিযানের বিভিন্ন দিক তুলে ধরবেন।

এর আগে একই ঘটনায় দুজনকে আটক করেছিল র‍্যাব। সংস্থাটি ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারের কথাও জানিয়েছিল। তবে ওই ব্যক্তিদের পরিচয় এবং উদ্ধার হওয়া মোটরসাইকেল নিয়ে তখন নানা প্রশ্ন দেখা দেয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহমেদ জানিয়েছেন, এবার সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিদেরই গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ফুটেজে তাঁদের যে পোশাকে দেখা যায়, গ্রেপ্তারের সময়ও তাঁরা একই ধরনের পোশাক পরেছিলেন। নিহত শিক্ষিকার কাছ থেকে ছিনিয়ে নেওয়া কিছু মালামালও তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

ঘটনাটি ঘটে গত ২৯ আগস্ট ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা পারভিন (৫৬) স্বামীর সঙ্গে চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন। কল্যাণপুর বাস টার্মিনালে নামার পর ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাঁর হাতে থাকা ব্যাগ টান দেন। হঠাৎ টানে রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স