ঢাকা

এসডিজি বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে বিশ্বকে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য পূরণে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্ব দিয়েছেন।

জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তাঁর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এসডিজি অর্জনের ক্ষেত্রে বিশ্ব এখনও নির্ধারিত লক্ষ্যের তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় এখনই বাস্তব ও কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সব দেশকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এসডিজি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করা, দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স