ঢাকা

চুয়েটে অবরুদ্ধ নবনিযুক্ত উপাচার্যসহ ১১ জন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ মোট ১১ জন প্রশাসনিক ভবন-২ এ টানা ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। শিক্ষার্থীদের দেওয়া পদত্যাগের সময়সীমা শেষ হওয়ার পরও উপাচার্য স্থান না ছাড়ায় গতকাল আন্দোলনকারীরা ভবনের ফটকে তালা ঝুলিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। মানবেতর পরিস্থিতির মধ্যে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে অবরুদ্ধদের জন্য সকালে নাস্তার ব্যবস্থা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে পদত্যাগ না করা পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ রাখার বিষয়ে নিজেদের অনড় অবস্থানের কথা নিশ্চিত করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স