ঢাকা

ইসরায়েলি রাষ্ট্রপতির ভাষণ বয়কট করলো বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

আজারবাইজানের বাকুতে আয়োজিত 'কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার' (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে গেছেন বাংলাদেশ প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই ঘটনা ঘটে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানা যায়, ইসরায়েলি রাষ্ট্রপতি তার বক্তব্য শুরু করার সাথে সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করে। বাকু থেকে পাওয়া তথ্যমতে, আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও একই সাথে সম্মেলন কক্ষ ত্যাগ করে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করেন।

উল্লেখ্য, এশিয়া অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা, সহযোগিতা ও আস্থা বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স