ঢাকা

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নতুন লঘুচাপ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

আন্দামান সাগর ও এর সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিনের মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য অংশে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।


আকাশ আংশিক মেঘলা ও তাপমাত্রা সামান্য হ্রাস

সোমাবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।


পরিবর্তনহীন আবহাওয়া ও অপরিবর্তিত দিনের তাপমাত্রা

পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।


চট্টগ্রামে হালকা বৃষ্টি ও আবহাওয়া শুষ্ক

মঙ্গল ও বুধবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স