ঢাকা

আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসককে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে গিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে নিজ কক্ষে ধূমপান করতে এবং কক্ষটি অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান তিনি।

 হাসপাতালে চিকিৎসা সেবার এমন মান ও অসংবেদনশীল আচরণ দেখে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর পরই উক্ত চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি হাসপাতালজুড়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীকে পেশাগত দায়িত্বে সম্পূর্ণ অনুশাসন ও দায়বদ্ধতা মেনে চলার কড়া নির্দেশনা দেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স