ঢাকা

পর্যটন করপোরেশনের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫ কোর্স, ভর্তি হতে লাগবে কত টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

বাংলাদেশ

এ ছাড়া রয়েছে এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন কালিনারি আর্টস অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট’ (ডিসিসিএম-১৯ ও ২০) কোর্স। এটি মূলত শেফ প্রশিক্ষণকেন্দ্রিক কোর্স। এতে আবেদনের জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে পারবে। কর্মজীবী ও অন্যান্য ব্যস্ততার কারণে নিয়মিত ক্লাসে অংশ নেওয়া কঠিন, এমন প্রার্থীদের সুবিধার্থে এ কোর্সের ক্লাস শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, এক বছর মেয়াদি ‘প্রফেশনাল শেফ কোর্স’ (পিসিসি-৩৯ ও ৪০)-এ ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। এ কোর্সে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করা হয়েছে।

প্রশিক্ষণে থাকছে আন্তর্জাতিক মানের পাঠ্যসূচি

এনএইচটিটিআই জানিয়েছে, প্রতিষ্ঠানটির পাঠ্যসূচি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বিশেষজ্ঞদের মাধ্যমে প্রণয়ন করা হয়েছে। প্রশিক্ষিত জাতীয় শিক্ষকদের মাধ্যমে এসব কোর্স পরিচালিত হয়।

প্রতিষ্ঠানটির ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সে এয়ারলাইনসের টিকিট বুকিং সফটওয়্যার-সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে পর্যটন ও আতিথেয়তা খাতে কাজ করার পাশাপাশি বিমান পরিবহন ও টিকিট বুকিং-সংশ্লিষ্ট পেশায় আগ্রহী শিক্ষার্থীদের জন্যও এ প্রশিক্ষণ কার্যকর হতে পারে।

হোটেল ব্যবস্থাপনা, পর্যটন, ক্যাটারিং, বেকিং ও শেফ প্রশিক্ষণের মতো পেশাভিত্তিক কোর্সগুলোতে ব্যবহারিক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হয়। এসব ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিল্পে কর্মসংস্থানের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবেন। পাশাপাশি অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর কেউ কেউ নিজস্ব উদ্যোগে বেকারি, ক্যাটারিং বা খাবার প্রস্তুত ও সরবরাহের ব্যবসাও শুরু করতে পারেন।

যেভাবে আবেদন করবেন

ভর্তিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য এনএইচটিটিআইয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ভর্তি-সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।

আবেদনের ওয়েবসাইট: www.nhtti.gov.bd/admission

অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনের আগে সংশ্লিষ্ট কোর্সের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, ফি ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।

যোগাযোগের ঠিকানা

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় সহায়তার জন্য এনএইচটিটিআই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে।

  • ঠিকানা: ৮৩–৮৮, বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী, ঢাকা-১২১২।

  • মুঠোফোন: ০১৯৯১১৩৯০১১

  • ই-মেইল: nhtti@parjatan.gov.bd

  • ওয়েবসাইট: www.nhtti.gov.bd/admission

প্রতিষ্ঠানটির নির্ধারিত ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ৩ জানুয়ারি থেকে সব কোর্সের নিয়মিত ক্লাস শুরু হবে। পর্যটন ও আতিথেয়তা শিল্পে পেশাগত দক্ষতা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এসব কোর্স প্রশিক্ষণ গ্রহণের একটি সুযোগ তৈরি করছে। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট কোর্সের সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি দেখে ফি, ক্লাসের সময়সূচি ও অন্যান্য শর্ত নিশ্চিত হয়ে নেওয়া উচিত।


নিউজটি আপডেট করেছেন : Desk

কমেন্ট বক্স